ছাতক প্রতিনিধি | ০৬ জানুয়ারী, ২০১৮
সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ মুহিবুর রহমান মানিক বলেছেন ২০১৯ সালের মধ্যে ছাতক-দোয়ারাকে শতভাগ বিদ্যুতায়িত করা হবে।
এমপি বলেন, পর্যায়ক্রমে ছাতক-দোয়ারাবাজারের প্রতিটি পাড়ায় মহল্লায় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার উপহার বিদ্যুতের আলো পৌঁছে দেওয়া হচ্ছে।
এসময় এমপি আরও বলেন, ছাতক-দোয়ারাবাসী এখন হাজার কোটি টাকার উন্নয়ন ভোগ করছে। আওয়ামীলীগ সরকার প্রথম ছাতক-দোয়ারার গ্রামীণ সড়কের কাজ শুরু করে যার ধারাবাহিকতায় আজ ছাতক-দোয়ারার প্রতিটি গ্রামে গ্রামীণ রাস্তা করেছে। এই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার্থে আগামী জাতীয় নির্বাচনে আবারও স্বাধীনতার প্রতিক নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।
শুক্রবার সন্ধ্যায় ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের ঝামক‚ বিনন্দপুর গ্রামে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন উপলক্ষে সভায় ঝামক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাউয়াবাজার ইউপি চেয়ারম্যান ও ছাতক উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মুরাদ হুসেনের সভাপতিত্বে ও জাউয়াবাজার ইউপি আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সৈয়দুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাতক উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ছানাউর রহমান তালুকদার‚ সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জিএম অখিল কুমার সাহা‚ ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক আবু সাদাত লাহিন‚ আফজাল হুসেন‚ সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য আব্দুল আজাদ রুমান‚ সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সচিব পীর মোহাম্মদ আলী মিলন‚ ভাতগাও ইউপি চেয়ারম্যান আওলাদ হুসেন‚ সাবেক ইউপি চেয়ারম্যান কদর মিয়া‚ আব্দুল খালিক‚ চরমহল্লা ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম‚ ছাতক উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জসিম উদ্দিন‚ সিংচাপইড় ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন মাষ্টার‚ দক্ষিণ খুরমা ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালিক।
বক্তব্য রাখেন‚ আওয়ামী লীগ নেতা মিরাশ আলী‚ ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক শামীম আহমদ তালুকদার‚ ইউপি সদস্য আব্দুল কুদ্দুস সুমন‚ আওয়ামী লীগ নেতা জবর আলী‚ আব্দুল হান্নান‚ আজিদ আলী‚ আকবর আলী‚ আব্দুস ছোবাহান‚ আব্দুল হক‚ আঙ্গুর মিয়া।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আব্দুল আলিম। স্বাগত বক্তব্য রাখেন ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের প্রচার সম্পাদক আব্দুস সালাম।
এসময় উপস্থিত ছিলেন ছাতক উপজেলা যুবলীগের সহ-সভাপতি বিমান ঘোষ‚ তথ্য সম্পাদক আঙ্গুর আলম‚ স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মুহিবুর রহমান তালুকদার টুনু‚ আবু সামা রাসেল‚ সাংগঠনিক সম্পাদক ময়নুল হক‚ কৃপেশ চন্দ‚ রাসেল হোসেন‚ গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি অনার্স কলেজ ছাত্রলীগের সভাপতি তাজামুল হক রিপন‚ মাহবুব আলম প্রমুখ।