Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে সাময়িক ভাবে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

মৌলভীবাজার প্রতিনিধি |  ০৬ জানুয়ারী, ২০১৮

শনিবার (৬ই জানুয়ারি) বেলা ২ ঘটিকা হতে পরেরদিন রবিবার (৭ জানুয়ারি) সকাল ৬ ঘটিকা পর্যন্ত মৌলভীবাজার জেলার সদর, কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে জালালাবাদ গ্যাসের সব ধরনের সরবরাহ বন্ধ থাকবে।

গ্যাস পাইপ লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ ও লিকেজ মেরামত কাজের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জালালাবাদ গ্যাসের আঞ্চলিক ব্যবস্থাপক পরিচালক জানিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.