Sylhet Today 24 PRINT

নগরীতে ইয়াবাসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক |  ০৬ জানুয়ারী, ২০১৮

শাহপরান এলাকা থেকে ইয়াবাসহ মোঃ হাবিবুর রহমান রাব্বী (২৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব-৯।

শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টা ৫৫ মিনিটের দিকে শাহপরান থানা এলাকার টিলাগড় সংলগ্ন এমসি কলেজের প্রধান ফটকের সামনে থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান সাক্ষরিত গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে  র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) -৯ এর একটি অভিযানিক দল রাত ৯টা ৫৫ মিনিটে টিলাগড় এলাকায় অভিযান পরিচালনা কালে ৪০৫ পিস ইয়াবাসহ মোঃ হাবিবুর রহমান রাব্বীকে হাতেনাতে আটক করে। এসময় তার কাছ থেকে ২টি মোবাইলফোন ও ২টি সিম কার্ড জব্দ করা হয় বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। আটককৃত রাব্বী নগরীর মহাজনপট্টী এলাকার কাষ্টঘরের মৃত মোঃ আবুল মিয়ার পুত্র।

উদ্ধারকৃত ইয়াবা ও আটককৃত ব্যক্তিকে শনিবার সকালে শাহপরান থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব সূত্রে জানা যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.