Sylhet Today 24 PRINT

ওসমানীনগরে জুয়ার সরঞ্জামসহ গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক |  ০৬ জানুয়ারী, ২০১৮

সিলেটের ওসমানীনগর উপজেলার খন্দকার বাজারে ফাহিজা এন্ড তায়্যিবা রেষ্টুরেন্টের জুয়ার আসর থেকে জুয়ার সরঞ্জামসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার বিকেল পৌনে ৫টায় তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- ওসমানীনগর থানার খাগদিওর গ্রামের হাজী মো. সুরুজ আলীর ছেলে জাকির হোসেন(৩০), দুলু মিয়ারর ছেলে হারুন আহম্দে(২২), মৃত সুরুজ উল্লাহ’র ছেলে মো. সেবুল মিয়া (২৬), মৃত সুরুজ আলীর ছেলে সাজু আহমেদ (১৮)।

সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ড. আ ক ম আকতারুজ্জামান বসুনিয়া চার জুয়াড়ীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট গোয়েন্দা পুলিশের এস আই নিতাই লাল রায়ের নেতৃত্বে একদল গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে চার জুয়াড়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত চারটি মোবাইল সেট ও জুয়ার খেলার নগদ ৬’শ ৩০টাকা জব্দ করা হয়। এ ব্যাপারে এস আই নিতাই লাল রায় বাদি হয়ে আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.