Sylhet Today 24 PRINT

দিরাইয়ে মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ সম্পন্ন

দিরাই প্রতিনিধি |  ০৬ জানুয়ারী, ২০১৮

সুনামগঞ্জের দিরাইয়ে যুব উন্নয়ন অধিদপ্তরের মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

শনিবার বিকেলে উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহফুজুর রহমানের সঞ্চালনায় ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়ার সভাপতিত্বে প্রশিক্ষণে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের কম্পিউটার প্রশিক্ষক আলমগীর কবির, দিরাই অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুজাহিদুল ইসলাম সর্দার।
বক্তব্য রাখেন স্কাউট লিডার ও শিক্ষার্থী তায়েফ চৌধুরী, ববিতা দাস, সোনিয়া আক্তার, শারমিন আক্তার রুমা, রেহেনা আক্তার প্রমুখ। পরে প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৪০ জন শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.