Sylhet Today 24 PRINT

দিরাইয়ে সিলিন্ডার গ্যাস বিস্ফোরণে বসতঘরে আগুন

দিরাই প্রতিনিধি |  ০৬ জানুয়ারী, ২০১৮

সুনামগঞ্জের দিরাই পৌরসভার ৫নং ওয়ার্ডের ঘাগটিয়া গ্রামে সিলিন্ডার গ্যাস বিস্ফোরণে একটি বসতঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে।

শনিবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৬ টার দিকে গ্রামের আমির হোসেনের বসতঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত  ঘটে স্থানীয় সূত্রে জানা যায়।

ঘাগটিয়া গ্রামের শাহীনূর রহমান জানান সিলিন্ডার বিস্ফোরণে আমির হোসেনের টিনের ঘর পুড়ে গেছে এসময় বাড়িতে শুধু মহিলা লোক ছিলেন। এসময় তারা নিরাপদে ঘর থেকে বের হয়ে গেলে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান বাড়ির সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে এতে লক্ষাধিক টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে। তারা আরো জানান, বাড়িটির আশে পাশে আর কোন ঘর না থাকাতে আশেপাশের কারো ক্ষতি হয়নি। আগুন লাগার  খবর পেয়ে স্থানীয় গ্রামের মানুষ এসে প্রাচীন কায়দায় আগুন নিয়ন্ত্রণে আনে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.