নিজস্ব প্রতিবেদক | ০৭ জানুয়ারী, ২০১৮
সিলেটের দক্ষিণ সুরমার কদমতলীতে একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে লুটপাট করেছে দুবৃত্তরা। হামলায় আহত হয়েছেন ৩ জন। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। শনিবার এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করা হয়েছে।
হামলায় আহতরা হলেন মাহবুব (১৮), মাহফুজ (১৬) ও ইলিয়াস (১৭)। আহতরা ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
জানা যায়, শুক্রবার দুপুরে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কদমতলী পয়েন্টের তৃপ্তি কনফেকশনারিতে হামলা চলায়। এসময় তারা দোকানে ব্যাপক ভাংচুর চালায় ও ক্যাশবাক্স লুট করে নেয়। দোকানোর ভেতরে থাকা মাহবুব, মাহফুজ ও ইলিয়াসকে মারধর করে হামলাকারীরা।
তৃপ্তি কনফেকশনারির সত্ত্বাধিকারী আব্দুল করিম বলেন, শুক্রবার দুপুরে কদমতলীর একটি সেলুনে চুল কাটা নিয়ে তার ভাতিজাদের সাথে স্থানীয় কিছু তরুণদের কথাকাটাকাটি হয়। এরজের ধরে জুমার নামাজের পর তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর করা হয়। এবং তিনজকে মারাত্মক আহত করা হয়। এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানায় মামলা করা হয়েছে বলে জানান করিম।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল বলেন, দোকানে হামলার খবর পেয়ে সাথেসাথেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ব্যাপারে একটি এজাহারও পেয়েছি। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।