Sylhet Today 24 PRINT

জামালগঞ্জে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি |  ০৭ জুন, ২০১৫

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নের হরিপুর গ্রামে বজ্রপাতে আফজাল হোসেন (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার (৬ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আফজাল উপজেলার সাচনা বাজার ইউনিয়নের রূপাবালি গ্রামের মো. আরিফ আলীর ছেলে ও সুনামগঞ্জ সদর উপজেলার জয়নগর হাজী গণিবক্স উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান, বিকেলে আফজাল হরিপুর গ্রামের মাঠে ফুটবল খেলার জন্য যায়। এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.