Sylhet Today 24 PRINT

বানিয়াচংয়ের ঘটনায় জামিন পেলেন ‘সেই দুই নেতা’

অফিস সহায়ক লাঞ্চিতের ঘটনা

বানিয়াচং প্রতিনিধি  |  ০৭ জানুয়ারী, ২০১৮

হবিগঞ্জের বানিয়াচংয়ে ভূমি অফিসের অফিস সহায়ক আলী আক্তারকে লাঞ্চিত করার ঘটনার মামলায় জামিন পেয়েছেন উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাবুল মিয়া ও সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা রাজীব।

রোববার (৭ জানুয়ারি) চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শম্পা রেজার আদালতে জামিন চাওয়া হলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

গত বৃহস্পতিবার উপজেলার ৫/৬নং ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক আলী আক্তারকে লাঞ্ছিত করার অভিযোগে বাবুল মিয়া ও রাজীবকে গ্রেপ্তার করে পুলিশ। ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে থানা ঘেরাও করে বিক্ষোভ করে তাদের অনুসারীরা। এসময় থানা লক্ষ্য করে ইটপাটকেলও নিক্ষেপ করে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা। পরে পুলিশ ফাঁকা গুলি ছুঁড়ে তাদের নিবৃত্ত করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.