Sylhet Today 24 PRINT

ছাতকে সহকারী শিক্ষা কর্মকর্তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ছাতক প্রতিনিধি |  ০৭ জানুয়ারী, ২০১৮

বাংলাদেশ সহকারি শিক্ষক সমিতি ছাতক উপজেলা শাখার উদ্যোগে সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার এনামুর রহিম বাবরকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। রোববার (৭ জানুয়ারি) শিক্ষক মিলনায়তনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি প্রণব দাস মিটুর সভাপতিত্বে ও শিক্ষক আনোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত বিদায় সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। বিদায়ী অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী শিক্ষক অফিসার এনামুর রহিম বাবর।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার  সোনিয়া সুলতানা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মানিক চন্দ্র দাশ, রিসোর্স সেন্টারের ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবিব, সমবায় অফিসার বিজিত রঞ্জন কর, সহকারী শিক্ষা অফিসার মাছুম বিলাহ, আসাদুজ্জামান সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোনায়েম খান, সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রিয় সমাজকল্যাণ সম্পাদক দুলন তরফদার।

বক্তব্য রাখেন, বাগবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্যরঞ্জন দাস, সহকারী শিক্ষক সমিতির সহ সভাপতি মিতালী ভট্টাচার্য, বাসবী চৌধুরী লিলি, অমল রঞ্জন তালুকদার, যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইমাদ উদ্দিন মানিক, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান, অর্থ সম্পাদক সাইদুল আলম ডালিম, শিক্ষিকা ফারজানা বেগম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে অলিউর রহমান চৌধুরী বকুল বলেন, ছাতকে শিক্ষার ক্রমবর্ধমান উন্নয়নে সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামুর রহিম বাবরের অবদান অনস্বীকার্য। তিনি সকলের মন জয় করতে পেরেছেন তার কর্মের মাধ্যমে। যোগ্যতা বলেই তিনি পদোন্নতি পেয়ে এখান থেকে বিদায় নিয়ে যাচ্ছেন।

সভায় শিক্ষক বঙ্কিম আচার্য, চিত্তরঞ্জন দাস, সুলতান মাহমুদ, সঞ্জয় কর, চুনি লাল দাস, রাজিব দাস, নির্মল পুরকায়স্থ, ফয়ছল আহমদ, শাহনাজ বেগম, ফাতেমা বেগম, মদন মোহন ধর, সফিকুল ইসলাম, হায়দর আলী, নজরুল ইসলাম, সুমন মিয়া, সিরাজ উদ্দিন, মিসবাহ বেগম, কলি বেগম, কবির আহমদ, মঈনউদ্দিন, রীতা আচার্য, আব্দুল মতিন, অধির চন্দ্র দাস, আক্তার হোসেন, আশিষ দাসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাগন উপস্থিত ছিলেন। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষক মাওলানা নুরুল আলম শাহনুর ও গীতা পাঠ করেন প্রণব চক্রবর্ত্তী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.