Sylhet Today 24 PRINT

সিলেটে প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ কর্মী নিহত

নিজস্ব প্রতিবেদক |  ০৭ জানুয়ারী, ২০১৮

ছবি : সংগৃহীত

সিলেটে প্রতিপক্ষের হামলায় এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন।

রোববার (৭ জানুয়ারি) রাত পৌনে নয়টার দিকে নগরীর টিলাগড় এলাকায় রাজমহলের সামনে প্রতিপক্ষের হামলার শিকার হন তানিম খান নামের এই ছাত্রলীগকর্মী।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মারা যান তিনি। নিহত তানিম খান ছাত্রলীগের হিরন মাহমুদ নিপু গ্রুপের কর্মী বলে জানা গেছে। সিলেটের মেজরটিলা এলাকায় একটি মেসে থাকতেন তানিম।  

নিহত তানিম সিলেটের ওসমানি নগর উপজেলার নিজ বুরুঙ্গা গ্রামের ইসরাইল খানের পুত্র বলে জানা গেছে। সিলেট সরকারি কলেজের বিএ পাস কোর্সের শিক্ষার্থী ছিলেন তিনি।

সিলেটের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন  সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.