Sylhet Today 24 PRINT

প্যানেল স্পীকার নির্বাচিত হলেন সায়রা মহসিন

মৌলভীবাজার প্রতিনিধি |  ০৭ জানুয়ারী, ২০১৮

মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন জাতীয় সংসদের প্যানেল স্পীকার নির্বাচিত হয়েছেন।

রোববার (৭ জানুয়ারি) সংসদের ১৯ তম অধিবেশনে তাকে সংসদ সদস্যরা প্যানেল স্পীকার নির্বাচিত করেন।

এই খবর তার নির্বাচনী এলাকা মৌলভীবাজার ও রাজনগরে ছড়িয়ে পরলে তার কর্মী সমর্থক ও ভক্তদের মধ্যে ব্যাপক আনন্দের সৃষ্টি হয়।

সৈয়দা সায়রা মহসিন এমপির মোবাইলে বারবার চেষ্টা করেও সংযুক্ত হওয়া যায়নি। তবে সায়রা মহসিনের মেয়ে সৈয়দা সানজিদা বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর মৌলভীবাজার ৩ আসন থেকে নির্বাচিত এমপি, সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুতে মৌলভীবাজার-৩ আসন শূন্য ঘোষণা করা হয়। পরে উপ-নির্বাচনে তার সহধর্মিণী সৈয়দা সায়রা মহসিনকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দিলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.