Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার

জগন্নাথপুর প্রতিনিধি |  ০৮ জানুয়ারী, ২০১৮

সুনামগঞ্জের জগন্নাথপুরে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

রোববার (৭ জানুয়ারি) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই আবুল হোসেন ও মোশাহিদ মিয়া'র নেতৃত্বে একদল পুলিশ তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার সুনায়াখাই গ্রামের পীর আঃ মোঃ ইলাক মিয়া পুত্র পীর আলহাজ্ব জুলহাস মিয়া ও বলাইনগর গ্রামের আঃ রবের পুত্র হুসন মিয়া।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ চৌধুরী জানান, গ্রেপ্তারকৃত দুই আসামিকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.