Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে নিখোঁজের ৪ দিন পর যুবকের লাশ উদ্ধার

জৈন্তাপুর প্রতিনিধি |  ০৮ জানুয়ারী, ২০১৮

সিলেটের জৈন্তাপুরে নিখোঁজের ৪দিন পর পরিত্যক্ত পুকুর থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ জানুয়ারি ) সকালে বেলাল আহমদ (২৫) নামে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। বেলাল জৈন্তাপুর উপজেলার শুকুনপুর গ্রামের কুটু মিয়ার পুত্র।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার সকালে নিজগ্রামের সিদ্দিক আলীর পুকুরে একটি লাশ দেখতে পায় স্থানীয়রা। বিষয়টি জৈন্তাপুর মডেল থানাকে অবহিত করা হলে থানার এস আই মুফাজ্জল হোসেন এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার (৫ জানুয়ারি) প্রতিদিনের মত সিলেটের কিন ব্রিজ এলাকায় রিক্সা ঠ্যালানোর কাজের জন্য বাড়ী থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি বেলাল।

জৈন্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মো. মাইনুল জাকির বেলাল নামের ওই যুবকের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.