Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে আনসার ও ভিডিপির সমাবেশ অনুষ্ঠিত

জগন্নাথপুর প্রতিনিধি |  ০৮ জানুয়ারী, ২০১৮

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় আনসার ও ভিডিপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ জানুয়ারি) সামাদ আজাদ অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখের জেলা আনসার ভিডিপি কমান্ড্যাট মোহাম্মদ আমিন উদ্দিন।

উপজেলা সহকারী কমিশনার হোসাইন মোহাম্মদ হাই জকির সভাপতিত্বে ও জিল্লুর রহমান এর পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বেগম, উপজেলা আনসার ভিডিপি অফিসার আব্দুল আলী, জগন্নাথপুর থানার এস আই সাইফুল আলম।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন দলনেতা রাকিবুর রহমান, আনোয়ার হোসেন আনু, শিউলী বেগম প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.