মাধবপুর প্রতিনিধি | ০৯ জানুয়ারী, ২০১৮
হবিগঞ্জের মাধবপুরে চতুর্থ শ্রেণীর কর্মচারীর ন্যায় বেতন ভাতা প্রদানের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে গ্রাম পুলিশরা।
মঙ্গলবার (৮ জানুয়ারি) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলা সদরে শতাধিক গ্রাম পুলিশ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
প্রায় ৩ ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে পথ সভায় বক্তব্য রাখেন জেলা গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. ইউনুছ মিয়া, মাধবপুর উপজেলা কমিটির সভাপতি জিয়া উদ্দিন, সাধারণ সম্পাদক নিখিল সরকার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন গ্রাম পুলিশ আব্দুল আউয়াল, ছেরাগ আলী, স্বজল সরকার, আব্দুল সোবহান,মানিক মিয়া প্রমুখ। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।