Sylhet Today 24 PRINT

উন্নয়ন মেলা উপলক্ষে মৌলভীবাজারে জেলা প্রশাসকের সাংবাদিক সম্মেলন

মৌলভীবাজার প্রতিনিধি |  ০৯ জানুয়ারী, ২০১৮

মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে উন্নয়ন মেলা ২০১৮ উপলক্ষে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মরত সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম এর সভাপতিত্বে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা তথ্য কর্মকর্তা ইব্রাহিম মোল্লা সুমন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা উন্নয়ন মেলা ২০১৮ আহবায়ক মো. আশরাফুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) মোহাম্মদ রুকন উদ্দিন।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি এম. এ. সালাম, সাধারণ সম্পাদক এস. এম. উমেদ আলী, সাংবাদিক বকসি ইকবাল আহমদ, নজরুল ইসলাম মুহিব প্রমুখ।

সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক জানান, ১১, ১২ ও ১৩ জানুয়ারি সারা দেশের ন্যায় জেলা উন্নয়ন মেলা মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। এবারে মেলায় সরকারি-বেসরকারি ১০০টি স্টল অংশগ্রহণ করছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.