Sylhet Today 24 PRINT

ছাত্রদল নেতা শিমুর হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে নগরীতে মানববন্ধন

সিলেটটুডে ডেস্ক |  ০৯ জানুয়ারী, ২০১৮

সিলেট ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত শিমুর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বৃহত্তর শাহী ঈদগাহ এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বাদ জোহর শাহী ঈদগাহ পয়েন্টে এলাকার মুরব্বী আব্দুল জব্বার সমন এর সভাপতিত্বে ও ক্রীড়া সংগঠক কিবরিয়া আহমদ ও নাহিয়ান শাকির চৌধুরী রকির যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট জেলা জর্জ কোর্টের এডিশনাল পিপি শামছুল ইসলাম, মহানগর বিএনপির সাধারন সম্পাদক বদরুজ্জামান সেলিম, আওয়ামীলীগ নেতা নজমুল ইসলাম এহিয়া।
এলাকার মুরব্বীদের মধ্যে উপস্থিত ছিলেন মাখন মিয়া, আব্দুস সালাম, জাহাঙ্গীর মিয়া, হুমায়ুন কবীর ঈমানী, ফজলু আহমদ, ফারুক আহমদ, মনজু চৌধুরী, মতি মিয়া, গুলসান রহমান, গুলজার রহমান, বাচ্চু রহমান, আব্দুল হান্নান সাদত, হাজী এনাম মিয়া, মানিক মিয়া, অতুল মিয়া, শায়েস্তা মিয়া, আলতাব মিয়া, হেলাল আহমদ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার যুবসমাজ, ব্যাবসায়ী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের ব্যাক্তিবর্গ।

বক্তারা অবিলম্বে শিমু হত্যাকারীদের গ্রেফতারের দাবী জানান। এলাকাবাসী দ্রুততম সময়ে খুনীদের গ্রেফতার করে বিচারের আওতায় না আনলে কঠোর কর্মসুচী নেওয়া হবে বলে জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.