Sylhet Today 24 PRINT

গণিত অলিম্পিয়াড মৌলভীবাজার অঞ্চলের রেজিস্ট্রেশন চলছে

নিজস্ব প্রতিবেদক |  ০৯ জানুয়ারী, ২০১৮

চলছে মৌলভীবাজার অঞ্চলের গণিত অলিম্পিয়াডের রেজিস্ট্রেশন।

শুক্রবার (৮ ডিসেম্বর) থেকে এই রেজিস্ট্রেশন শুরু হওয়া মৌলভীবাজার অঞ্চলেরে এই অলিম্পিয়াড বা উৎসবে অংশগ্রহণ করবে হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার শিক্ষার্থীরা।

গণিত উৎসব ২০১৮ এর ভেন্যু মৌলভীবাজারের আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এবারের উৎসবের তারিখ ১৩ জানুয়ারি ২০১৮। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ১৩ জানুয়ারি সকাল সাড়ে ৮টার মধ্যে ভেন্যুতে উপস্থিত থাকতে হবে।

তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা ৪টি ক্যাটাগরিতে এই অলিম্পিয়াডে বা উৎসবে অংশগ্রহণ করতে পারবে। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি বা সমমান স্ট্যান্ডার্ড ৩ থেকে স্ট্যান্ডার্ড ৫ এর শিক্ষার্থীরা প্রাইমারি ক্যাটাগরিতে, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বা সমমান স্ট্যান্ডার্ড ৬ থেকে স্ট্যান্ডার্ড ৮ এর শিক্ষার্থীরা জুনিয়র ক্যাটাগরিতে, নবম, দশম শ্রেণি ও এসএসসি পরীক্ষার্থী বা সমমান ও লেভেল এবং ও লেভেল পরীক্ষার্থী সেকেন্ডারি ক্যাটাগরিতে, একাদশ, দ্বাদশ শ্রেণি ও এইচএসসি পরীক্ষার্থী বা সমমান এ লেভেল এবং এ লেভেল পরীক্ষার্থী হাইয়ার সেকেন্ডারি ক্যাটাগরিতে অংশগ্রহণ করতে পারবে।

‘আগে এলে আগে’ ভিত্তিতে নির্ধারিত সংখ্যক শিক্ষার্থীর রেজিস্ট্রেশন করা হচ্ছে। ২০১৭ সালের অধীত শ্রেণি অনুযায়ী ক্যাটাগরি নির্ধারিত হবে।

আগ্রহী শিক্ষার্থীদের বন্ধুসভার কার্যালয়ে এসে নিজ শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয়পত্র, বেতনের রসিদ, ফলাফলের বিবরণী কিংবা যে কোন একটি প্রমাণ হিসেবে দেখিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। মৌলভীবাজার সদর ও জেলার বাইরের শিক্ষার্থীরা ফোনে রেজিস্ট্রেশন করতে পারবেন। তবে পরীক্ষার দিন সকালে বন্ধুসভার বুথ থেকে নিজ শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয়পত্র, বেতনের রসিদ, ফলাফলের বিবরণী কিংবা যে কোন একটি প্রমাণ হিসেবে দেখিয়ে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।

রেজিস্ট্রেশনের ঠিকানা: ২৪১ টেনেসী, কোর্ট রোড (প্রাইম ব্যাংকের বিপরীতে), চৌমোহনা, মৌলভীবাজার। রেজিস্ট্রেশন চলছে সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।
মুঠোফোন: ০১৭৩৮১৮০২৮০, ০১৭৯৫২৬৪২৯১।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.