Sylhet Today 24 PRINT

কোম্পানিগঞ্জে মাটিচাপায় ফের পাথর শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক |  ১০ জানুয়ারী, ২০১৮

ফাইল ছবি

বুধবার সকালে কোম্পানিগঞ্জের কালাইরাগে পাথর উত্তোলনকালে স্বপন (৩০) নামে এক শ্রমিক মারা যান। বিকেলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতাল মর্গে প্রেরণ করে।

কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান খান জানান, নিহত স্বপনের বাড়ি নেত্রকোনায় বলে জানা গেছে। তাঁর স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা এলে মামলা হবে। তিনি বলেন, যে গর্তে ওই শ্রমিক মারা যান সেই গর্তেও মালিক আমির হোসেন। তাকে আটকের চেষ্টা চলছে।

এরআগে গত ২ জানুয়ারি জাফলংয়ের মন্দিরের জুম এলাকায় পাথর উত্তোলনকালে মাটি চাপা পড়ে মারা যান ৪ শ্রমিক। এনিয়ে গত একবছরে সিলেটের সিলেটের বিভিন্ন কোয়ারিতে মাটি চাপা পড়ে অন্তত ৩২ শ্রমিক নিহত হলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.