বড়লেখা প্রতিনিধি | ০৭ জুন, ২০১৫
বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড (বিছরাবাজার) যুবলীগের কার্যকরী কমিটি গঠিত হয়েছে। শনিবার রাতে কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ আহমদ জুয়েল।
সভায় সর্বসম্মতিতে কয়েছ আহমদকে সভাপতি ও আলতাফ হোসেন সুমনকে সাধারণ সম্পাদক করে উক্ত ওয়ার্ডের ৪১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগ নেতা ইকবাল হোসেন স্বপন।
বক্তব্য রাখেন সদর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জালাল আহমদ, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি চিত্ত রঞ্জন নাথ, সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন প্রমুখ।