Sylhet Today 24 PRINT

ছাতকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা

ছাতক প্রতিনিধি |  ১০ জানুয়ারী, ২০১৮

সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউপি'র লতিফিয়া ইসলামী কিন্ডার গার্ডেন টেটিয়ারচরের উদ্যোগে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ জানুয়ারি) কিন্ডার গার্ডেন সংলগ্ন মাঠে বিদ্যালয়টির পরিচালনা কমিটির সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক আলি আসগরের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত মো. লাহিন।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাউয়াবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুরাদ হোসেন, উত্তর খুরমা ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ, চরমহল্লা ইউপি চেয়ারম্যান আবুল হাসনাত।

প্রধান অতিথির বক্তব্যে আবু সাদাত মোঃ লাহিন বলেন, আজকের কোমলমতি শিক্ষার্থীরা আগামী দিনের রাষ্ট্রের কর্ণধার তাই এসব শিক্ষার্থীদের সু-শিক্ষায় শিক্ষিত করতে বছরের প্রথম দিনে বিনামূল্যে নতুন বই তুলে দিয়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ইতিহাস সৃষ্টি করেছেন।

লতিফিয়া কিন্ডার গার্ডেনের শিক্ষার্থীদের সাফল্যের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি আরো বলেন, আজকে যারা বিদায়ী তারা প্রাথমিক স্তর থেকে মাধ্যমিক অর্থাৎ ক্ষুদ্র থেকে বৃহৎ জ্ঞানের জগতে প্রবেশ করতে যাচ্ছে আশা করি সফল হবেন এবং জ্ঞানী হয়ে জাতির কর্ণধার হবেন সে প্রত্যাশা করি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন চরমহল্লা ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল হক, হাজী আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহমদ, ছাতক উপজেলা আল ইসলাহ'র সহ-সভাপতি মাওলানা নসিবুল হক নসিব, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বুরহানুদ্দিন, রইছ মিয়া, ছাতক উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক ময়নুল হক, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি অনার্স কলেজ ছাত্রলীগের সভাপতি তাজামুল হক রিপন, ইউপি সদস্য নুরুজ্জামান শামিম, আজহার আলী, আব্দুর রহমান, ইউপি সদস্যা হাফসা বেগম, বিদ্যালয়ের শিক্ষার্থী হুছাইন আহমদ ফাতেমা বেগম প্রমুখ।

উপস্থিত ছিলেন ইউপি সদস্যা অঞ্জলি রানী নাথ, হাজী রশিদ আলি, আব্দুস সামাদ, আব্দুর রহমান, আনোয়ার হোসেন, কালা মিয়া সহ এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী সাইদুল ইসলাম নোমান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.