ডেস্ক রিপোর্ট | ০৭ জুন, ২০১৫
বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে আগামী ২৬ জুন বেলা ২টা থেকে সন্ধা ৬টা পর্যন্ত এক কর্মশালার আয়োজন করা হয়েছে। নগরীর হযরত শাহজালাল (রহঃ)’র দরগা গেটের রশীদ এম্পোরিয়ামের ২য় তলায় ড. আর কে ধর মিলনায়তনে এই মানবাধিকার বিষয়ক কর্মশালা অনুষ্টিত হবে।
কর্মশালায় অংশ গ্রহনে ইচ্ছুকগনকে মডেল লাইব্রেরী,আনন্দ বানিজ্য ভবন চৌহাট্টা সিলেট, ফেনী দাওয়াখানা, ইদ্রিছ মার্কেট, জিন্দাবাজার সিলেট অথবা কমিশনের দরগাহ গেটস্থ রশীদ এম্পোরিয়ামের ২য় তলার কার্যালয় থেকে ফরম সংগ্রহ করে নাম তালিকাভুক্তির জন্য অনুরোধ জানানো হচ্ছে।
জরুরী প্রয়োজনে ০১৭১২৯২০৬১৩,০১৭১৮৮৭১৯১, ০১৭১৫৫৪৪১৩৭,০১৭১২০৭৪৬৭ মোবাইল নম্বর সমুহে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।