Sylhet Today 24 PRINT

মাধবপুরে মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মাধবপুর প্রতিনিধি |  ১০ জানুয়ারী, ২০১৮

হবিগঞ্জের মাধবপুরে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে উপজেলার চৌমুহনী ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ আপন মিয়া।

শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের দফতর সম্পাদক ধনু মিয়া, চৌমুহনী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আঃ খালেক, সাংবাদিক হামিদুর রহমান, চৌমুহনী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার ফরিদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আঃ ছামাদ শাহ,আঃ লতিফ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.