Sylhet Today 24 PRINT

ওসমানীনগরে বৃহস্পতিবার থেকে শুরু হবে ৩ দিনের উন্নয়ন মেলা

নিউজ ডেস্ক |  ১০ জানুয়ারী, ২০১৮

সিলেটের ওসমানীনগরে আগামী কাল বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত ৩দিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু হবে।

ওসমানীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত উন্নয়ন মেলা উপজেলার তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠিত হবে।

মেলায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতর, পুলিশ, ব্যাংক, বীমা, ইউনিয়ন পরিষদ, ইউডিসি, পিঠা উৎসব, মিডিয়া কর্নার সহ ২০টি স্টল থাকবে। উপজেলা প্রশাসনের বিভিন্ন স্টল থেকে বিগত বছর গুলোতে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড প্রজেক্টরের মাধ্যমে দেখানো হবে।

মেলার প্রথম দিন ১১ জানুয়ারি বৃহস্পতিবার সকাল দশটায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে উন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্ঠান বড় পর্দার দেখানোর মধ্য দিয়ে তিন দিন ব্যাপী উন্নয়ন মেলার শুরু হবে। সকাল ১১টায় মেলা প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করা হবে। উন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্ঠান, শোভাযাত্রা সহ তিন দিন ব্যাপী অনুষ্ঠিত উন্নয়ন মেলায় অংশ গ্রহণ করার জন্য উপজেলার বিভিন্ন শ্রেণী পেশা ও সর্বস্তরের সকলকে উপস্থিত থেকে মেলাকে সফল এবং সার্থক করে তুলতে অনুরোধ জানিয়েছেন ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিছুর রহমান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.