সিলেটটুডে ডেস্ক | ১১ জানুয়ারী, ২০১৮
দৈনিক কালের কণ্ঠের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিকেলে সিলেট নগরে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। কালের কণ্ঠের সিলেট ব্যুরোর উদ্যোগে আয়োজিত শোভাযাত্রাটি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুণরায় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা এবং সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিকেল সাড়ে তিনটায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর শোভযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এবং সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান। শোভাযাত্রাটি নগরের চৌহাট্টা সড়ক প্রদক্ষিণ করে পুণরায় শহীদ মিনারে এসে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।
কালের কণ্ঠের সিলেট ব্যুরো প্রধান আহমেদ নূর-এর সভাপতিত্বে ও শুভসংঘ সিলেটের আহ্বায়ক আমিনুল ইসলাম লিটনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সিলেট ষ্টেশন ক্লাবের প্রেসিডেন্ট ই ইউ শহিদুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, একটি গণতান্ত্রিক দেশে সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম। কালের কণ্ঠ তার জন্মলগ্ন থেকে এদেশের মানুষের জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনার বিকাশে অতীতে কালের কণ্ঠ যেভাবে কাজ করেছে আগামীদিনগুলোতেও তা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। বক্তারা কালের কণ্ঠের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। পরে অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।
শোভাযাত্রায় অন্যান্যদের মধ্যে অংশ নেন সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বিজিত চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু ও মোহাম্মদ সিরাজুল ইসলাম, কোষাধ্যক্ষ শাহাব উদ্দিন শিহাব, সিলেট নজরুল পরিষদের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম বাবু, জাসদ সিলেট জেলার সাধারণ সম্পাদক কে এ কিবরিয়া চৌধুরী, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আব্দুল বাতিন ফয়সল, প্রবাসী সাংবাদিক নজরুল ইসলাম বাসন, গণজাগরণ মঞ্চ সিলেটের মুখপাত্র দেবাশীষ দেবু, ইনোভেটরের নির্বাহী সঞ্চালক প্রণব কান্তি দেব, সাংবাদিক হুমায়ূন রশীদ চৌধুরী, বাপ্পা ঘোষ চৌধুরী, নাজমুল কবির পাভেল, নাসির উদ্দিন, মারুফ আহমেদ, আনিস মাহমুদ, বেলাল আহমদ, বিপ্লব দেব, এইচ এম শহীদুল ইসলাম, ইয়াহইয়া মারুফ, তুহিন আহমদ, মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম এইচ ইলিয়াস দিনার, নারী সংগঠন শতভিষার প্রধান নির্বাহী রিমা দাস, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সিলেট জেলার সাবেক সমন্বয়ক প্রণব জ্যোতি পাল, প্রকাশক রাজীব চৌধুরী, উইমেন ওয়ার্ডসের সম্পাদক অদিতি দাস, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার বিভাগীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব হুমায়ুন রশীদ চৌধুরী, সিলেট কল্যাণ সংস্থার জেলা যুগ্ম সদস্য সচিব মিজানুর রহমান রুমন, এসিড সন্ত্রাস নিমূর্ল কমিটির (এসনিক) সাধারণ সম্পাদক জুরেজ আব্দুল্লাহ গুলজার, আইনজীবী রণেন সরকার রনি, সংস্কৃতিকর্মী মোস্তাক আহমদ, সজল ঘোষ প্রমুখ।