Sylhet Today 24 PRINT

অনন্ত বিজয় হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ শনিবার

সিলেটটুডে ডেস্ক |  ০৭ জুন, ২০১৫

বিজ্ঞানমনস্ক লেখক, তরুন ব্যাংকার অনন্ত বিজয় হত্যাকারী খুনীদের গ্রেফতার ও বিচার দাবীতে সিলেটের প্রগতিশীল রাজনৈতিক দলগুলো নতুন কর্মসূচী ঘোষনা করেছে। আগামী শনিবার নগরীর কোর্ট পয়েন্টে বিক্ষোভ সমাবেশ করা হবে। রবিবার দুপরে নগরীর আম্বরখানা বড়বাজারস্থ ফয়জুরবাগে সিলেটের প্রগতিশীল রাজনৈতিক দলসমূহের সভায় এ কর্মসূচী ঘোষনা করা হয়।

অনন্ত বিজয় হত্যাকারীদের গ্রেফতারে প্রশাসনের ভূমিকার তীব্র নিন্দা জানিয়ে সভায় বক্তার বলেন, প্রশাসনের ব্যর্থতার কারণে একরে পর এক বিজ্ঞানমনস্ক লেখকদের জঙ্গী সন্ত্রাসী গোষ্ঠী তালিকা তৈরী করে হত্যা করলেও প্রশাসন তা বন্ধের কার্যকর পদক্ষেপ গ্রহন করতে পারেনি। আগামী শনিবার অনন্ত বিজয় হত্যাকারী খুনীদের গ্রেফতার ও বিচার দাবীতে বিক্ষোভ সমাবেশে অংশ গ্রহন করার জন্য সকল প্রগতিশীল গণতান্ত্রিক, রাজনৈতিক, মুক্তিযোদ্ধা, সামাজিক, সাংস্কৃতিক, ছাত্র, শ্রমিক সংগঠনের সর্বস্থরের নেতা কর্মীদের প্রতি আহবান জানানো হয়েছে।

ওয়ার্কার্স পার্টিস জেলা সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার মো. আরশ আলী, জাসদ কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান আহমদ, সাম্যবাদী দলের পলিট ব্যুরো সদস্য ও জেলা সম্পাদক ধীরেণ সিংহ, মহানগর গণফোরাম সভাপতি অ্যাডভোকেট আনসার খান, মহানগর ন্যাপ সভাপতি মো. ইছহাক আলী, জেলা জাসদ’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কে. এ. কিবরিয়া চৌধুরী, জেলা বাসদ সমন্বয়ক আবু জাফর, ওয়ার্কার্স পার্টির জেলা সাধারণ সম্পাদক সিকান্দার আলী, সিপিবি জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন, বাসদ(মাকর্সবাদী) নেতা অ্যাডভোকেট হুমায়ুন রশীদ শোয়েব, জেলা সাম্যবাদী দলের নেতা অধ্যক্ষ ব্রজগোপাল দে চৌধুরী প্রমূখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.