Sylhet Today 24 PRINT

শায়েস্তাগঞ্জ ও বাহুবলে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২০

চুনারুঘাট প্রতিনিধি |  ১১ জানুয়ারী, ২০১৮

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ও বাহুবলে পৃথক সড়ক দুর্ঘটনায় ১ পথচারী নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ১০টা ও বেলা ১২টার দিকে এ দুটি ঘটনা ঘটে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি জসিম উদ্দিন জানান, সকালে শায়েস্তাগঞ্জ উপজেলার ওলিপুরে পাথর বোঝাই ট্রাক ও যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তত ২০ জন আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, বাহুবলের বাগান বাড়ি এলাকায় দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় অজ্ঞাত এক পথচারী নিহত হয়েছে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.