Sylhet Today 24 PRINT

নগরীর ফুটপাত দখলমুক্ত করতে ফের অভিযানে সিসিক মেয়র

সিলেটটুডে ডেস্ক |  ১১ জানুয়ারী, ২০১৮

সিলেট নগরীর ফুটপাত দখল করে ব্যবসা বন্ধে ফের উচ্ছেদ অভিযান শুরু করেছে সিলেট সিটি করপোরেশন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টায়  সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান শুরু হয়।

সিলেট নগরীর কোর্ট পয়েন্ট, লালবাজার, বন্দরবাজার, মহাজনপট্টি ও কালিঘাট এলাকার সড়কে থাকা পাঁচ শতাধিক অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।

অভিযান শেষে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী জানান, ফুটপাত দখল করে ব্যবসা না করতে আদালতের নির্দেশনা থাকার পরও কোন অদৃশ্য শক্তির বলে হকাররা আবারো নগরীর ফুটপাত দখল করে ব্যবসা করছে, তা নগরবাসীর কাছে পরিষ্কার। তিনি বলেন, যারা নগরীর বাসিন্দাদের শুখ,শান্তি চায়না তারাই ফুটপাত দখল করে হকারদের ব্যবসা-বানিজ্য করতে শেল্টার দিচ্ছে। মেয়র বলেন, নাগরীকের অধিকার যারা হরণ করতে চায়, তারা কখনো জনগনের বন্ধু হতে পারেনা। তারা জনগনের সত্রু উল্লেখ করে মেয়র আরিফ বলেন, নগরীর বাসিন্দাদের স্বাচ্ছন্দে চলাফেরা ও তাদের হাটার অধিকার ফিরিয়ে দিতে অভিযান অব্যাহত থাকবে।  

অভিযানে সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরিফুজ্জামানসহ বিপুল সংখ্যক পুলিশ ও পরিচ্ছন্নতা কর্মীর অংশ নেয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.