সিলেটটুডে ডেস্ক | ০৭ জুন, ২০১৫
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলার ২০১৫-১৬ সেশনের কাউন্সিল সম্পন্ন হয়েছে। রবিবার সকাল ১১টায় সিলেট নগরীর সোবহানীঘাটস্থ সংগঠনের বিভাগীয় কার্যালয়ে কাউন্সিল অনুষ্ঠিত হয়।
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে ২০১৫-১৬ মেয়াদে সিলেট পূর্ব জেলার কমিটি ঘোষণা করা হয়। কমিটির সভাপতি হিসেবে মুহাম্মদ উসমান গণি এবং আব্দুল খালিক রুহিল শাহকে সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন : সহ-সভাপতি মুহাম্মদ মিছবাহ উদ্দিন, সাইফুর রহমান চৌধুরী শিপু, সহ-সাধারণ সম্পাদক আব্দুল বাসিত আল হাসান, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক ময়নুল আল মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কাশেম, সহ-প্রচার সম্পাদক আমির হোসাইন, অর্থ সম্পাদক ইসলাম ্উদ্দিন চৌধুরী, অফিস সম্পাদক আব্দুল বাছিত জবলু, সহ অফিস সম্পাদক হোসাইন মুহাম্মদ বাবু, প্রশিক্ষণ সম্পাদক সাইফুর রহমান সজিব, সহ প্রশিক্ষণ সম্পাদক আব্দুল মুকিত, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক জিয়াউল ইসলাম, সহ- শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক শামীম আহমদ চৌধুরী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাইদুল ইসলাম, সহ-তথ্য ও প্রযুুক্তি সম্পাদক জালাল আহমদ, নির্বাহী সদস্য- আলী হোসেন, গুলজার আহমদ, রুহুল হুদা চৌধুরী রাহেল, আব্দুল কুদ্দুছ চৌধুরী তাজুল, শাহজাহান আহমদ, আব্দুর রব, নিজাম উদ্দিন, নূরুল আমিন, আব্দুল লতিফ, জলিলুর রহমান, মুজিবুর রহমান, জয়নুল আবেদীন, বেলাল আহমদ, হামিদুজ্জামান, লবিবুর রহমান লাভলু।
কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ ফখরুল ইসলাম, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোস্তফা হাসান চৌধুরী গিলমান।
কাউন্সিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রিয় অফিস সম্পাদক আখতার হোসাইন জাহেদ, কেন্দ্রিয় সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক দুলাল আহমদ, কেন্দ্রিয় সদস্য সৈয়দ আহমদ আল জামিল, সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান ফরহাদ।