Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে উন্নয়ন মেলার উদ্বোধন

জগন্নাথপুর প্রতিনিধি |  ১১ জানুয়ারী, ২০১৮

‘উন্নয়নের রোল মডেল শেখ হাসিনার বাংলাদেশ, এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় জগন্নাথপুর উপজেলায় তিনদিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল ১১টায় প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জগন্নাথপুর উপজেলা সদরের আবদুস সামাদ আজাদ অডিটোরিয়ামে উন্নয়ন মেলার উদ্বোধন করেন তিনি।

এ সময় জগন্নাথপুর পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী, উপজেলা যুবলীগ সভাপতি সাবেক পৌর প্যানেল চেয়ারম্যান কামাল উদ্দিন, জগন্নাথপুর টোয়েন্টিফোর ডটকম’র সম্পাদক অমিত দেবসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।

এর পূর্বে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়ে আবদুস সামাদ আজাদ অডিটোরিয়াম প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে উন্নয়ন মেলায় ৪২টি স্টল বসেছে। এবারের মেলা ১১ জানুয়ারি থেকে ১৩ই জানুয়ারি পর্যন্ত চলবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.