Sylhet Today 24 PRINT

মাধবপুরে বিজিবির শীতবস্ত্র বিতরণ

মাধবপুর প্রতিনিধি |  ১১ জানুয়ারী, ২০১৮

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলাতে ৯৪ টি কম্বল, ১৫টি গেঞ্জি, ৬টি ব্লেজার, ২টি চাদর (শাল), ৫টি মাথার টুপি গরীব অসহায় শীতার্থ্যদের মাঝে বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বিজিবি-শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার কর্নেল জিল্লুল হক উপস্থিত থেকে উপজেলার মনতলা বিজিবি ক্যাম্পের সামনে এসব শীতবস্ত্র বিতরণ করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল আসাদুজ্জামান চৌধুরী, চৌমুহনী ইউ পি’র সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, মনতলা কোম্পানি কমান্ডার সুবেদার দবির উদ্দিন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.