Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে ট্রেডিশন ক্যাফে\'কে জরিমানা

মৌলভীবাজার প্রতিনিধি  |  ১২ জানুয়ারী, ২০১৮

অতিরিক্ত মূল্যে খাদ্য পণ্য বিক্রির দায়ে মৌলভীবাজার শহরের বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠান ট্রাডিশন ক্যাফে'কে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শুক্রবার (১২জানুয়ারি) দুপুরে শহরের এম সাইফুর রহমান সড়কের শাহ মোস্তফা গার্ডেন সিটিস্থ এই প্রতিষ্ঠানকে জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন।

মো. আল-আমিন জানান, অয়ন নামের একজন ভোক্তার  লিখিত অভিযোগের প্রেক্ষিতে নির্ধারিত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রির দায়ে ট্রেডিসন ক্যাফেকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আদায়কৃত জরিমানার ২৫ শতাংশ টাকা আইন অনুযায়ী অভিযোগকারীকে প্রদান করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.