Sylhet Today 24 PRINT

জামালগঞ্জে হাওরের জলাবদ্ধতা নিরসনে তিন ইউনিয়নের কৃষকদের সভা

জামালগঞ্জ প্রতিনিধি  |  ১২ জানুয়ারী, ২০১৮

জামালগঞ্জের ৩টি ইউনিয়নের কৃষকরা পাগনার হাওরের পাড়ে পানি নিস্কাসন ও জলাবদ্ধতা নিরসনে জরুরী সভা করেছে। কৃষকদের দাবীর সাথে একাত্মতা পোষন করেছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন।

গত শুক্রবার বিকেলে ফেনারবাক ইউনিয়নের পাগনার হাওরের পাড়ে গঙ্গাধরপুর খেলার মাঠে কৃষকদের সভায় জলাবদ্ধতা ও মনুষ্যসৃষ্ট বইসা কুড়ির বাধ,ইনাত নগরের বাধ,শান্তিপুরের নিকটের বাধ তুলে ফেলাও কানাইখালী খনেরর দাবী জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন জিতেন্দ্র তালুকদার পিন্টু।

হাজারো কৃষককের উপস্থিতিতে স্থানীয় কৃষকদেরকে উন্মুক্ত আলোচনার অনুরোধ জানান স্থানীয় সংসদ। পরে বিভিন্ন এলাকার কৃষকরা নিজ থেকে মুল সমস্যা পানি নিস্কাসন ও বিভিন্ন দাবী তুলে ধরেন। কৃষকদের দাবীর পেক্ষিতে সংসদ সদস্য ২৪ ঘন্টার মধ্যে বাধ তুৃলে দেওয়া ও কানাইখালী নদী খননের কাজ শুরু করা হবে বলে স্থানীয় কৃষকদের সামনে ঘোষনা করেন।   

কৃষকদের সভায় এসে সহমত পোষন করে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শামীম আল ইমরান, উপজেলা প্রকৌশলী শিপলু কর্মকার।  

ফেনারবাক,ভীমখালী,জামালগঞ্জ সদর ইউনিয়নের কৃষকদের পক্ষ থেকে সভায় বক্তব্য রাখেন ফেনারবাক ইউনিয়নের চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার, ভীমখালীর চেয়ারম্যান দুলাল মিয়া, রাজনীতিবিদ ইউসুফ আল আজাদ, হাওর বাচাও জামালগঞ্জ বাচাও আন্দোলনের যুগ্ম আহবায়ক আখতারুজ্জামান তালুকদার, ভান্ডা গ্রামের আব্দুল মালিক, বিছনার ইকবাল হোসেন মানিক, রাজাবাজের আবু বকর (আর্মি ) প্রমুখ।

অপরদিকে সন্ধ্যায় ফেনারবাক ইউনিয়নের লক্ষীপুর বাজারে তিনটি গ্রামের বিদ্যুৎ সংযোগের উদ্বোধন ও স্থানীয় কৃষকদের নিয়ে পানি নিস্কাসনের জন্য পৃথক আরেকটি সভা করেছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.