Sylhet Today 24 PRINT

বড়লেখায় হাকালুকি পাড়ে দুইদিন ব্যাপী মাছের মেলা শুরু

বড়লেখা প্রতিনিধি |  ১২ জানুয়ারী, ২০১৮

মৌলভীবাজারের বড়লেখায় পৌষ-সংক্রান্তি উপলক্ষে হাকালুকি পাড়ের কানোনগো বাজারে দুইদিন ব্যাপী মাছের মেলা শুরু হয়েছে। মেলা চলবে শনিবার (১৩ জানুয়ারি) রাত পর্যন্ত। হাকালুকি মৎস্য মেলা পরিচালনা কমিটি এ আয়োজন করেছে।

শুক্রবার (১২ জানুয়ারি) রাতে উপজেলার হাকালুকি হাওরের কানোনগো বাজার হাসপাতাল মাঠে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সুহেল মাহমুদ।

এতে প্রাক্তন শিক্ষক এনাম উদ্দিনের সভাপতিত্বে ও কাজী রুহুল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সুহেল মাহমুদ ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য দেন থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ সহিদুর রহমান, উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন, তালিমপুর ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.