Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

মৌলভীবাজার প্রতিনিধি  |  ১২ জানুয়ারী, ২০১৮

পলাতক থাকা ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী উজ্জ্বল আহমদ (৩০) কে গ্রেপ্তার করেছে মৌলভীবাজার মডেল থানা পুলিশ।

শুক্রবার (১২ জানুয়ারি) রাত ৮ টার দিকে শহরের পুরাতন হাসপাতাল রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত উজ্জ্বল আহমদ সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের পাগুলিয়া এলাকার সুন্দর মিয়ার ছেলে।

মৌলভীবাজার মডেল থানার উপ পরিদর্শক মহসীন ভুঁইয়া  জানান, উজ্জ্বল দীর্ঘদিন পলাতক থাকার পর আজ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে থাকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, উজ্জ্বলের মৌলভীবাজার মডেল থানায় দায়রা ৭৯/১৭ নং মামলায় আদালত থাকে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামী, সে দীর্ঘদিন পলাতক ছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.