Sylhet Today 24 PRINT

মাধবপুরে শিশু শাহপরানের খুনিদের শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ

মাধবপুর প্রতিনিধি |  ১৩ জানুয়ারী, ২০১৮

হবিগঞ্জের মাধবপুরে শিশু শাহপরানের খুনিদের শাস্তির দাবিতে ঢাকা-সিলেট মহাসড়কে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এলাকাবাসী।

শনিবার (১৩ জানুয়ারি) বাঘাসুড়া ইউনিয়নের নারী-পুরুষ ও  শিশুরা এ কর্মসূচীতে অংশ নেয়। মহাসড়কের দরগা গেইট থেকে শাহপুর বাজার পর্যন্ত বিক্ষোভ মিছিল শেষে দুপুর ২টায় শাহপুর বাজারে শাহপরানের খুনিদের ফাঁসির দাবীতে সভা করে এলাকাবাসী।

শাহপরানের খুনিদের শাস্তির দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বাঘাসুড়া ইউনিয়নের চেয়ারম্যান শাহাবুদ্দিন আহমেদ, বাঘাসুড়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সামছু তালুকদার, সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি ওয়াসীম তালুকদার, সামছুল আলম মেম্বার, রশিদ মিয়া মেম্বার, আবু কালাম মেম্বার, চান মিয়া সর্দার, জাহিদ মিয়া, নানু সর্দার, জসিম উদ্দিন, আজাহার মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।

উল্লেখ্য গত ৬ জানুয়ারি শিবজয় নগর গ্রামের একটি দোকান থেকে শাহপরান (৭)কে অপহরন করে মোবাইল ফোনে ২ লাখ টাকা মুক্তিপণ দাবী করে একই গ্রামের তাউস মিয়ার ছেলে জালাল (২৬) ও তার সহযোগী বড়লেখা উপজেলার চাঁনগ্রাম গ্রামের মোহাম্মদ আলীর ছেলে রাসেল (২৫)। শাহপরান রড়তল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র ছিল শাহপরান। ৭ জানুয়ারি শাহপরানের পিতা সাবান মিয়া মাধবপুর থানায় এ বিষয়ে জিডি করেন। মোবাইল ফোন টেকিং করে মাধবপুর থানা পুলিশ মমিনুল ইসলাম জালাল ও তার সহযোগী রাসেলকে আটক করেন। তাদের দেয়া বর্ণনা অনুযায়ী শিবজয় নগর গ্রামের এক  ডোবার পানির নিচে ঝোপ থেকে গত মঙ্গলবার রাতে শাহপরানের মৃতদেহ উদ্ধার করা হয়। ঘাতক রাসেল ও জালাল গত বুধবার রাতে হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট মো. তৌহিদুল ইসলামের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.