Sylhet Today 24 PRINT

মাধবপুরে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

মাধবপুর প্রতিনিধি |  ১৩ জানুয়ারী, ২০১৮

হবিগঞ্জের মাধবপুরে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শনিবার সকালে থানার এসআই মমিনুল ইসলাম ও এএসআই মাহবুবুর রহমান গোপন সূত্রে খবর পেয়ে উপজেলার ধর্মঘর ইউনিয়নের দেবনগর গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের এনু মিয়ার ছেলে ইয়াছিন মিয়া (৩৫)কে গ্রেপ্তার করে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী সত্যতা নিশ্চিত করে জানান, ২০১০ সালের একটি মাদক মামলায় ইয়াছিন মিয়ার বিরুদ্ধে ৫ বছরের সাজা হলে সে পলাতক ছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.