Sylhet Today 24 PRINT

সিলেটের লামাকাজীতে অস্ত্রসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক |  ১৩ জানুয়ারী, ২০১৮

সিলেটের শহরতলী লামাকাজী থেকে অস্ত্রসহ ২ জনকে আটক করেছে র‌্যাব-৯। শুক্রবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার লামাকাজী এলাকার মোবারকপুর গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় আটককৃতদের কাছ থেকে ১টি পাইপগান, ১টি কার্তুজ পাওয়া গেছে বলে জানিয়েছে র‌্যাব। আটককৃতরা হলেন- মোবারকপুর গ্রামের বাসিন্দা মো. সোয়াব আলীর ছেলে লোকমান আলী (২৫), ও টুকেরগাও এর মৃত মোকলছ আলীর ছেলে লকুজ মিয়া (৪০)। উদ্ধারকৃত অস্ত্রসহ আটককৃতদেরকে জালালাবাদ থানায় হস্তান্তর করেছে র‍্যাব-৯।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.