Sylhet Today 24 PRINT

সিলেটের জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

জৈন্তাপুর প্রতিনিধি |  ১৩ জানুয়ারী, ২০১৮

সিলেট-তামাবিল সড়কে এক বাস দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত হয়েছেন।

শনিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জৈন্তাপুরের দরবস্তে এ দুর্ঘটনাটি ঘটে। এতে এক শিশু ও ২ নারী নিহত হয়েছে। নিহতরা হলেন, মৌলভীবাজারের শ্রীমঙ্গলের শুক্লা তরফদার (৩০) তার দেড় বছরের শিশুকন্যা ও মা।

সিলেট তামাবিল হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাশুক আহমেদ জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের আত্মীয়ের সূত্রে জানা যায়, নিহত শুক্লা জৈন্তাপুর ব্র্যাকের ক্রেডিট অফিসার। আগামীকাল সকালে অফিস করার উদ্দেশ্যে জৈন্তাপুর যাচ্ছিলেন তিনি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিলেট তামাবিল সড়কের জৈন্তাপুরে রাস্তার পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে বহনকারী একটি ট্রাককে যাত্রীবাহী একটি বাস (সিলেট জ-১১-০৪৬২১) আঘাত করলে এ দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই ঐ তিন জোন মারা যান। আহত অবস্থায় আরও কয়েকজনকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে বাসে হেলপারের অবস্থা আশঙ্কাজনক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.