Sylhet Today 24 PRINT

দিরাইয়ে কৃষকদের সঙ্গে ওসি’র মতবিনিময়

দিরাই প্রতিনিধি |  ১৪ জানুয়ারী, ২০১৮

হাওর রক্ষা বাঁধের কাজে অনিয়ম দুর্নীতি প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষে তাড়ল ইউনিয়নের কৃষকদের সাথে মতবিনিময় করেছেন দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল।

শনিবার সন্ধ্যায় উপজেলার তাড়ল ইউনিয়নের ধল পাবলিক উচ্চ বিদ্যালয়ের মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মোস্তফা কামাল কৃষকদের আশ্বস্ত করে বলেন জননেত্রী শেখ হাসিনা হাওর পাড়ের কৃষকদের প্রতি আন্তরিক,ইতিমধ্যে হাওর রক্ষায় নদী খনন সহ বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছেন। কিছু অসাধু ঠিকাদার ও দুর্নীতিবাজ মানুষের জন্য গত বছর অকাল বন্যায় হাওর পাড়ের কৃষকদের একমাত্র বোরো ফসল হারিয়েছেন। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় যথাসাধ্য চেষ্টা চালিয়ে যেতে হবে, আর কোন অবস্থাই দুর্নীতিবাজদের ছাড় দেয়া যাবে না। হাওর রক্ষা বাঁধের দিকে কৃষকদের নজর রাখতে হবে, কোন ধরনের অবহেলা, দুর্নীতি নজরে আসলে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন কে অবহিত করবেন। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল হক, এসআই আশরাফ, তফুর চৌধুরী, হেলাল মিয়া, রাজা মিয়া, সামছুল হক আনাছুর রহমান, ইউনিয়ন যুবলীগ সভাপতি মুহিত মিয়া, সাংবাদিক মোহাম্মদ আলী সহ হাওর দুই শতাধিক কৃষক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.