Sylhet Today 24 PRINT

শ্যামল দত্তের বিরুদ্ধে দায়ের করা পরোয়ানা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

সিলেটটুডে ডেস্ক |  ১৪ জানুয়ারী, ২০১৮

ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তকে হুমকি প্রদান এবং তার বিরুদ্ধে মানহানি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে মানববন্ধন করেছে পত্রিকাটির সিলেট পরিবার।  

রোববার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সম্মুখে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেছেন, সংবাদপত্র রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। এ হিসাবে সংবাদপত্রের দায়িত্ব হচ্ছে সমাজের ভুলত্রুটি তুলে ধরা। এ দায়িত্ব পালন করতে গিয়ে যদি কোন পত্রিকার সম্পাদক ও সাংবাদিককে হয়রানি করা হয়, তা হলে বুঝতে হবে এটা সংবাদপত্র ও সাংবাদিকদের স্বাধীনতার ওপর সরাসরি হস্তক্ষেপ। শ্যামল দত্ত সবসময় সত্যের পক্ষে সোচ্চার। তিনি কখনো কোন অন্যায়ের সাথে কখনো আপস করেন না। তারা শ্যামল দত্তের মতো নির্ভীক ও অকুতোভয় সাংবাদিকের বিরুদ্ধে মানহানি মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।

ভোরের কাগজের সিলেট ব্যুরো চিফ ফারুক আহমদের সভাপতিত্বে ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি অধ্যাপক কাশমির রেজার উপস্থাপনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির ইকু, সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক ইকবাল সিদ্দিকি, ইমজার সভাপতি সিনিয়র সাংবাদিক আল আজাদ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, আব্দুর রশিদ রেনু, দৈনিক ইত্তেফাকের ব্যুরো প্রধান হুমায়ুন রশিদ চৌধুরী, বাকবিশিস কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ ভাস্কর রঞ্জন দাশ, সিলেট জেলা শাখার সভাপতি অধ্যক্ষ শামসুল ইসলাম, মহানগর শাখার সভাপতি উপাধ্যক্ষ অজয় কুমার রায়, সাধারণ সম্পাদক অধ্যাপক ফয়েজ আহমদ বাবর, ইমজার সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মনজু, সিলেট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ শাহাব উদ্দিন শিহাব, সাবেক কোষাধ্যক্ষ আফতাব উদ্দিন, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক নুর আহমদ, সিনিয়র সাংবাদিক এম এ মতিন, মানবাধিকার সাংবাদিক কমিশনের সভাপতি ফয়সল আহমদ বাবলু, ইকরা বাংলা টিভির ব্যুরো প্রধান আহমদ সেলিম, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন, দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি আজমল খান, পাঠক ফোরাম সিলেটের পক্ষে এসএম শরীফুল আলম তুহিন ও উদয়ন বড়ুয়া।

উপস্থিত ছিলেন সংগ্রামের ব্যুরো প্রধান কবির আহমদ, ডিবিসি নিউজের ব্যুরো প্রধান প্রত্যুষ তালুকদার, সিনিয়র সাংবাদিক ছিদ্দিকুর রহমান, এম আহমদ আলী, সংবাদপত্র হকার সমিতির সভাপতি হালিম আহমদ, সাবেক সভাপতি শাহ আলম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোকাদ্দেস বাবুল, অধ্যাপক মাসুক আহমদ, অধ্যাপিকা জান্নাত আরা খান, প্রভাষক প্রভাতী ইসলাম, সিনিয়র সাংবাদিক খলিলুর রহমান, এম মামুন আহমদ, ভোরের কাগজের জেলা প্রতিনিধি ইয়াইয়া মারুফ, শাবি প্রতিনিধি জুনায়েদ আহমদ, উপজেলা প্রতিনিধি ইলিয়াস আকরাম, সৌরভ হোসেন, ফাহাদ হোসেন, ফটো সাংবাদিক সুহেল আহমদ প্রমুখ।

মানববন্ধনে একাত্বতা প্রকাশ করেন সিলেট স্টেশন ক্লাবের সভাপতি এডভোকেট এমাদ উল্লাহ শহীদুল ইসলাম শাহীন, সুজন জেলা সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল ও বাপার জেলা সেক্রেটারী আব্দুল করিম কীম প্রমুখ। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.