Sylhet Today 24 PRINT

জামালগঞ্জে হাওর রক্ষা বাঁধের কাজ পরিদর্শনে অতিরিক্ত বিভাগীয় কমিশনার

জামালগঞ্জ প্রতিনিধি |  ১৪ জানুয়ারী, ২০১৮

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার হালির হাওরের উত্তর লক্ষ্মীপুর ক্লোজার ও হোসেনপুর হতে রাতলার স্লুইসগেইট হয়ে নেতুয়ার কাড়ার দিকে আপর বাধের কাজ পরিদর্শন করেছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার।
 
আজ রবিবার (১৪ জানুয়ারি) বিকেলে জামালগঞ্জ উত্তর ইউনিয়নের হালির হাওরে চলমান কাজ পরিদর্শন করেন সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মৃণাল কান্তি দেব।
 
পরির্দশনের সময় জামালগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, পানি উন্নয়ন বোর্ডের জামালগঞ্জের দায়িত্বরত কর্মকর্তা রেজাউল করিম, জামালগঞ্জ উত্তর ইউনিয়নের চেয়ারম্যান রজব আলী, পিআইসি কমিটির জামাল হোসেন, আশরাফুল ইসলাম, মরম আলী সহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.