Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে কলেজ ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেপ্তার

জগন্নাথপুর প্রতিনিধি |  ১৫ জানুয়ারী, ২০১৮

সুনামগঞ্জের জগন্নাথপুরে চাঞ্চল্যকর কলেজছাত্রী রুমেনার ধর্ষণ মামলার প্রধান আসামী ইউনুস মিয়াকে অবশেষে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

রোববার (১৪ জানুয়ারি) বিকেলে জগন্নাথপুর থানার এসআই হাবিবুর রহমান-২ এর নেতৃত্বে একদল পুলিশ সুনামগঞ্জ জেলা সদরে অভিয়ান চালিয়ে তাকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ইউনুছ মিয়া (২৫) জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের ছকাছিমপুর গ্রামের আবু মিয়ার ছেলে।

মামলার বিবরণে প্রকাশ, গত ২৫ জুলাই কবিরপুর গ্রামের কৃৃষক আখলুছ মিয়ার মেয়ে জগন্নাথপুর ডিগ্রী কলেজের ছাত্রী রুমেনা বেগমকে কলেজ থেকে বাড়ি ফেরার পথে জোরপূর্বক ধর্ষণ করে বখাটে ইউনুস মিয়া। ৩১ জুলাই লজ্জায় ও অপমানে মেয়েটি বিষপানে আত্মহত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই জুনেদ মিয়া ৬ জনের বিরুদ্ধে ধর্ষনের পর হত্যার প্ররোচনার দায়ে জগন্নাথপুর থানায় একটি মামলা দায়ের করেন।

এ ঘটনার প্রায় ৫ মাস পর পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ইউনুসকে গ্রেফতার করে।

একটি বিশ্বস্থ সুত্র জানায়, রোববার আদালতে হাজিরা দেওয়ার জন্য ইউনুস মিয়া সুনামগঞ্জে গিয়েছিলেন। এ গোপন খবর পেয়ে পুলিশ আদালতে যাওয়ার আগেই তাকে গ্রেফতার করে।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এসআই হাবিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে তাকে গ্রেফতার করে সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.