Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে বিরল প্রজাতির বুনো বিড়াল হত্যা

মৌলভীবাজার প্রতিনিধি |  ১৫ জানুয়ারী, ২০১৮

মৌলভীবাজারে এক গ্রামবাসী পিটিয়ে হত্যা করেছে বিরল প্রজাতির এক বুনো বিড়াল (jungle cat), এই বুনো বিড়ালের বৈজ্ঞানিক নাম Felis chaus।

খাবারের খুঁজে লোকালয়ে আসলে এলাকাবাসী সেটিকে পিটিয়ে হত্যা করে।

রোববার (১৪জানুয়ারি) বিকেলে জেলার কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের হামিদিয়া চা বাগানে বিড়ালটিকে পিটিয়ে হত্যা করে স্থানীয়রা।

এই ব্যাপারে  বন কর্মকর্তা মিহির কুমার জানান, আমি এই ব্যাপারে অবগত নই। খোঁজ নিয়ে সত্যতা জানব। প্রয়োজনে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

বন্যপ্রাণী গবেষক তানিয়া খান জানান, বুনো বিড়ালটি মাংসাশী প্রাণি এরা এখন বিপন্ন প্রায়। এক সময় মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ বিভিন্ন জংগলে এদের দেখা মিলত। বর্তমানে তেমন দেখা যায়না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.