Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে গাজাসহ আটক ১

সুনামগঞ্জ প্রতিনিধি |  ০৮ জুন, ২০১৫

সুনামগঞ্জ জেলার সদর উপজেলায় অভিযান চালিয়ে ৭ কেজি গাজা সহ মাসুক নুর (১৯) নামক এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। মাসুক জামালগঞ্জ উপজেলার রামনগর গ্রামের নেছার আলীর ছেলে। 

সোমবার (৮ জুন) ভোর রাতে সুনামগঞ্জ সদর উপজেলার মলি­কপুর বৈঠকখালী এলাকা থেকে তাকে আটক করা হয়। 

র‍্যাব কর্তৃপক্ষ তাকে আটকের ঘটনা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.