মৌলভীবাজার প্রতিনিধি | ১৫ জানুয়ারী, ২০১৮
বেতন-ভাতা ও পেনশনসহ সকল সুবিধা রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রদানের দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি পালন ও প্রতিবাদ সভা করেছে মৌলভীবাজার পৌরসভার কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে (১৫ জানুয়ারি) সকাল ১০টায় পৌরসভার অফিস প্রাঙ্গণে কর্মকর্তা-কর্মচারীরা এ কর্মসূচি পালন করেন।
পৌরসভা সার্ভিস এসোসিয়েশন মৌলভীবাজারের ব্যানারে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মৌলভীবাজার পৌরসভার প্যানেল মেয়র ফয়সল আহমদ, নির্বাহী প্রকৌশলী মো. আবুল হোসাইন, সচিব ইসহাক ভুঁইয়া,কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের সিলেট বিভাগীয় সভাপতি সৈয়দ নকীবুর রহমান,পৌরসভা ইউনিট সভাপতি আব্দুল মুমিন,সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম প্রমুখ।
বক্তারা জানান, তাদের দাবী মেনে নেওয়া না হলে ভবিষ্যেতে কর্মসূচি আরো কঠিন হবে।