Sylhet Today 24 PRINT

মাধবপুরে ছাত্রীদের মধ্যে স্যানিটেশন সামগ্রী বিতরণ

মাধবপুর প্রতিনিধি |  ১৫ জানুয়ারী, ২০১৮

হবিগঞ্জের মাধবপুরে ছাত্রীদের মধ্যে প্রজনন স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্যানিটেশন সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে বিভিন্ন বিদ্যালয়ের ২৮৮ জন ছাত্রীকে স্যানিটেশন সামগ্রী বিতরণ করা হয়।

সোমবার (১৫ জানুয়ারি) সকালে এ উপলক্ষে উপজেলার অপরূপা মাধ্যমিক বালিকা বিদ্যায়তনে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নারী উন্নয়ন ফোরামের সভাপতি এডভোকেট সুফিয়া আক্তার হেলেনের সভাপতিত্বে সাংবাদিক হামিদুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা, ডা. ফারহানা মাইমুনা, উপজেলা একাডেমিক সুপারভাইজার রুকসানা পারভিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন পলাশ, নিজাম উদ্দিন,সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, সহকারী শিক্ষক তাছাদ্দুক আহম্মদ সাংবাদিক রোকন উদ্দিন লষ্কর, রাজীব দেব রায় রাজু, নারী উন্নয়ন ফোরামের সদস্য আহমুদা বেগম , মিনারা খাতুন প্রমুখ।

ঐদিন দুপুরেই উপজেলার দেবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে ছাত্রীদের মধ্যে স্যানিটেশন সামগ্রী ও সেলাই প্রশিক্ষণের সার্টিফিকেট বিতরণ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.