Sylhet Today 24 PRINT

শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় ১০ বিজিবি সদস্য আহত, ৪ জনের অবস্থা আশঙ্কাজনক

নিজস্ব প্রতিবেদক |  ০৮ জুন, ২০১৫

গোয়াইনঘাটের শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় ১০ বিজিবি সদস্য আহত হয়েছেন। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহতদের সিলেট ক্যান্টনমেন্ট সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের জৈন্তাপৃর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার দুপুর ১২ টায় এ দূর্ঘটনা ঘটে।

গুরুতর আহতরা হলেন পংকজ (২৫), জসিম (২৪), আরিফ (২৫) ও শরিফ (৩০)। বিজিবি’র জিপে করে তারা তামাবিল থেকে সিলেটের আখালিয়া সদর দপ্তরে আসছিলেন।

গোয়াইন ঘাট থানা পুলিশ জানায়, সকালে তামাবিল থেকে জিপে করে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দেন কয়েকজন বিজিবি সদস্য। শ্রীপুরে আসার পরই বিপরীত দিক থেকে আস একটি ট্রাকের সাথে তাদের জিপের মুখোমুখি সংঘর্ষ হয়। ১০ জন আহত হন। এদের মধ্যে ৪ জন গুরুতর আহত হন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.