জগন্নাথপুর প্রতিনিধি | ১৫ জানুয়ারী, ২০১৮
সুনামগঞ্জের জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের সাদিপুর গ্রাম থেকে কলেজছাত্রী তানিয়া আক্তার মোহনার (১৯) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুনামগঞ্জ মর্গে পাঠিয়েছে। মোহনা কলকলিয়া শাহজালাল মহাবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাদিপুর গ্রামের মৃত আবদুল হাফিজ (মনি মিয়ার) মেয়ে কলেজছাত্রী তানিয়া আক্তার মোহনা অন্যান্য দিনের ন্যায় রোববার রাতের খাওয়া দাওয়া শেষে নিজ শয়নকক্ষে ঘুমাতে যান। সিলিং ফ্যানের সঙ্গে গলায় উড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় পরিবারের লোকজন তাকে দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এসআই হাবিবুর রহমান হাবিব জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটি আত্মহত্যা হতে পারে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।